শুক্রবার , ২ অক্টোবর ২০২৬ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. সর্বশেষ
  2. বাংলাদেশ
  3. দেশজুড়ে
  4. অর্থনীতি
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. ভিডিও
  9. বিনোদন
  10. ফিচার
  11. অন্যান্য
  12. রাজনীতি
  13. বিভাগ
  14. শিক্ষা
  15. স্বাস্থ্য

উপসহকারী কৃষি কর্মকর্তা পদে নিয়োগ কার্যক্রম স্থগিত, হাইকোর্টের রুল।

প্রতিবেদক
admin
অক্টোবর ২, ২০২৬ ৬:২৫ পূর্বাহ্ণ

বিশেষ প্রতিনিধি:

কৃষি মন্ত্রণালয়ের অধীন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) ‘উপসহকারী কৃষি কর্মকর্তা’ পদে শূন্য নিয়োগের বর্তমান কার্যক্রম আগামী ৬ মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। একইসঙ্গে ওই পদের প্রকাশিত লিখিত পরীক্ষার ফলাফল ও নিয়োগ সংক্রান্ত কমিটি গঠন কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না—তা জানতে চেয়ে ‘রুল নাইসি’ (Rule Nisi) জারি করা হয়েছে।

হাইকোর্ট বিভাগের বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি এস. কে. তাহসিন আলীর সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ রিট পিটিশন (নম্বর: ১৩৬৬০/২০২৪)-এর শুনানি শেষে এই আদেশ দেন।

মাহফুজুর রহমানসহ অন্যান্য চাকরিপ্রার্থীদের দায়ের করা আবেদনের পরিপ্রক্ষিতে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ এই নির্দেশ দেন।

রুলে যা বলা হয়েছে:

আদালতের জারি করা রুলে জানতে চাওয়া হয়েছে— ১. মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক বিগত ০৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে জারিকৃত নিয়োগ সংক্রান্ত কমিটি গঠনের গেজেট প্রজ্ঞাপন এবং পরবর্তী সময়ে ০৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রকাশিত লিখিত পরীক্ষার ফলাফল কেন বেআইনি ও অকার্যকর ঘোষণা করা হবে না; এবং ২. বিদ্যমান আইন ও বিধি অনুসারে ‘উপসহকারী কৃষি কর্মকর্তা’ পদের লিখিত পরীক্ষার ফলাফল পুনরায় নতুন করে প্রকাশের জন্য কেন বিবাদীদের নির্দেশ দেওয়া হবে না।

রুলের জবাব দেওয়ার জন্য মন্ত্রিপরিষদ সচিব, কৃষি সচিব, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) চেয়ারম্যান ও সচিব, নন-ক্যাডার পরীক্ষা নিয়ন্ত্রক এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালকসহ সংশ্লিষ্ট বিবাদীদের ৪ (চার) সপ্তাহের সময় দেওয়া হয়েছে।

বিপিএসসিকে আইনজীবী ল ল্যাবের নোটিশ:

হাইকোর্টের এই স্থগিতাদেশের বিষয়টি উল্লেখ করে সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির (ল ল্যাব)-এর পক্ষ থেকে গত ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বিপিএসসি চেয়ারম্যানের কাছে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়। চিঠিতে হাইকোর্টের আদেশের সত্যায়িত অনুলিপি (সার্টিফাইড কপি) সংযুক্ত করে আদালতের নির্দেশ অনুযায়ী অবিলম্বে নিয়োগ স্থগিত রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।

মামলার আবেদনকারীদের পক্ষ থেকে জানানো হয়, নিয়োগ প্রক্রিয়ায় সংবিধানের ২৭, ২৯, ৩১ ও ৪০ অনুচ্ছেদ লঙ্ঘিত হওয়ায় তারা সুবিচারের আশায় হাইকোর্টের শরণাপন্ন হয়েছিলেন। আদালতের এই আদেশের ফলে বিপিএসসি কর্তৃক নতুন কোনো সিদ্ধান্ত না আসা পর্যন্ত এই পদে চলমান নিয়োগ কার্যক্রম বন্ধ থাকবে।

সর্বশেষ - বিভাগ

আপনার জন্য নির্বাচিত

রাজধানীতে বেড়েছে ঠান্ডার অনুভূতি

ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে মন্ত্রিত্ব না দেওয়ায় ভোলাবাসীর ক্ষোভ ও উন্নয়ন অনিশ্চয়তা।

প্রথম দিনে বাংলাদেশের ঝুলিতে ৮ উইকেট, আয়ারল্যান্ডের ২৭০ রান

জাতীয় নির্বাচনের দিনই গণভোট

যারা জুলাই বিপ্লব মানবেন না, তাদের জন্য ২৬ সালে কোনো নির্বাচন নেই: জামায়াত আমির

কোনো দলের স্বার্থ বাস্তবায়ন অন্তর্বর্তী সরকারের কাজ নয়

ভার্মি কম্পোস্টে নতুন সম্ভাবনার দুয়ার খুললেন ভোলার তরুণী।

১০২১৯ শিক্ষক নেবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

শিবগঞ্জে বিভিন্ন প্রতিষ্ঠানে নগদ অর্থ প্রদান।

চার ছাত্র সংসদের বিবৃতি: আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে দেশব্যাপী চিরুনি অভিযান চালাতে হবে