বুধবার , ১২ নভেম্বর ২০২৫ | ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. সর্বশেষ
  2. বাংলাদেশ
  3. দেশজুড়ে
  4. অর্থনীতি
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. ভিডিও
  9. বিনোদন
  10. ফিচার
  11. অন্যান্য
  12. রাজনীতি
  13. বিভাগ
  14. শিক্ষা
  15. স্বাস্থ্য

গাজীপুরে এক রাতে তিন বাসে আগুন

প্রতিবেদক
nayem.najat@gmail.com
নভেম্বর ১২, ২০২৫ ৫:৩০ পূর্বাহ্ণ

গাজীপুরে এক রাতে তিন যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। জেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাসন, ঢাকা-ময়মনসিংহ সড়কের শ্রীপুর ও চন্দ্রা-নবীনগর সড়কের চক্রবর্তীর এলাকায় থেমে থাকা তিনটি বাসে এ অগ্নিকাণ্ড ঘটানো হয়।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০টা থেকে রাত তিনটার মধ্যে পৃথক তিন স্থানে আগুনের ঘটনা ঘটে।

জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে চক্রবর্তী এলাকার জ্যোতি পাম্পের পাশে একটি বাস দাঁড়িয়ে ছিলো। এ সময় একজন মিস্ত্রি বাসের নিচে শুয়ে মেরামতের কাজ করছিলেন। হঠাৎ একটি মোটরসাইকেলে দুজন যুবক গিয়ে দাহ্য পদার্থ নিক্ষেপ করে বাসে আগুন দেয়। পরে স্থানীয়রা গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। এ ঘটনার পর রাত আড়াইটার দিকে নগরীর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাসন এলাকায় সড়কের পাশে থাকা ভিআইপি পরিবহনের একটি বাসে আগুন দিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

একই সময়ে জেলার শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ সড়কের পাশে থেমে থাকা একটি বাসে দাহ্য পদার্থ নিক্ষেপ করে কয়েকজন যুবক আগুন দিয়ে পালিয়ে যায়। পরে একটি মার্কেটের নিরাপত্তা প্রহরীর দেওয়া খবরে আশপাশের লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করে। আগুনে বাসের বেশিরভাগ অংশ পুড়ে গেছে।

গাজীপুর জেলা পুলিশ সুপার ডা. মো. জাবের সাদেক বলেন, ‘গাজীপুরে এক রাতে তিনটি স্থানে পরিবহনে আগুনের খবর পাওয়া গেছে। আমরা তদন্ত করছি এসব কাণ্ডে কারা জড়িত রয়েছে। দ্রুত তাদের ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

সর্বশেষ - বিভাগ

আপনার জন্য নির্বাচিত

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে আরও আট শতাধিক রোগী

শিবগঞ্জে বিভিন্ন প্রতিষ্ঠানে নগদ অর্থ প্রদান।

১০২১৯ শিক্ষক নেবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

যারা জুলাই বিপ্লব মানবেন না, তাদের জন্য ২৬ সালে কোনো নির্বাচন নেই: জামায়াত আমির

ভার্মি কম্পোস্টে নতুন সম্ভাবনার দুয়ার খুললেন ভোলার তরুণী।

প্রথম দিনে বাংলাদেশের ঝুলিতে ৮ উইকেট, আয়ারল্যান্ডের ২৭০ রান

উপসহকারী কৃষি কর্মকর্তা পদে নিয়োগ কার্যক্রম স্থগিত, হাইকোর্টের রুল।

বিএনসিসির জন্য যোগ্য প্রশিক্ষক চান প্রধান উপদেষ্টা

পাঁচ ব্যাংক একীভূত করে গঠিত ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ পেল প্রাথমিক লাইসেন্স

শিবগঞ্জের মতবিনিময় সভায় নিজামুল হক রানা বলেন বাল্যবিয়ের প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে