মঙ্গলবার , ১১ নভেম্বর ২০২৫ | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. সর্বশেষ
  2. বাংলাদেশ
  3. দেশজুড়ে
  4. অর্থনীতি
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. ভিডিও
  9. বিনোদন
  10. ফিচার
  11. অন্যান্য
  12. রাজনীতি
  13. বিভাগ
  14. শিক্ষা
  15. স্বাস্থ্য

বিএনসিসির জন্য যোগ্য প্রশিক্ষক চান প্রধান উপদেষ্টা

প্রতিবেদক
nayem.najat@gmail.com
নভেম্বর ১১, ২০২৫ ১:১৫ অপরাহ্ণ

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস দেশের তরুণ প্রজন্মকে নেতৃত্ব, শৃঙ্খলা ও জাতীয় উন্নয়নে সম্পৃক্ত করার দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) কার্যক্রমের গুণগত মান ও অন্তর্ভুক্তি বাড়ানোর আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ‘বিএনসিসির মাধ্যমে জাতীয় রূপান্তর’শীর্ষক উপস্থাপনার পরে প্রধান উপদেষ্টা এ কথা বলেন। উপস্থাপনাটি পেশ করেন বিএনসিসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু সঈদ আল মসউদ।

সভায় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান উপস্থিত ছিলেন।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বিএনসিসির দৃষ্টিভঙ্গির প্রতি দৃঢ় সমর্থন জানিয়ে বলেন, গুণগত প্রশিক্ষণ ও ভবিষ্যতমুখী দৃষ্টিভঙ্গি নিশ্চিত করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, ‘আমরা সবাই বিএনসিসির পক্ষে, কিন্তু আমাদের নজর দিতে হবে গুণগত মানে—বিশ্বাসযোগ্য ও যোগ্য প্রশিক্ষক থাকতে হবে। এ বিষয়ে আমাদের মনোযোগী হতে হবে এবং ভবিষ্যতমুখী ভাবনা নিতে হবে।’

অধ্যাপক ইউনুস আত্মমর্যাদা, শৃঙ্খলা ও অন্তর্ভুক্তিকে বিএনসিসির মূল মূল্যবোধ হিসেবে গুরুত্ব দেন।

তিনি বলেন, বিএনসিসি মানে আত্মমর্যাদা ও শৃঙ্খলা। ক্যাডেটদের জন্য এমন একটি সনদপ্রদান ব্যবস্থা থাকতে হবে, যা তাদের ভবিষ্যৎ কর্মসংস্থানে সহায়ক হবে। পাশাপাশি, তাদের ভবিষ্যৎ উন্নয়নের জন্য নেটওয়ার্কিংয়ের সুযোগও তৈরি করতে হবে।

তিনি আরও বলেন, বিএনসিসি শুধু ছেলেদের জন্য নয়; মেয়েদের সমান অংশগ্রহণও নিশ্চিত করতে হবে।

প্রধান উপদেষ্টা বিএনসিসি নেতৃত্বকে ধন্যবাদ জানিয়ে বলেন, সরকার নেতৃত্ব, শৃঙ্খলা ও নাগরিক দায়িত্ববোধের মাধ্যমে তরুণদের উন্নয়নকে জাতীয় রূপান্তরের মূলধারায় একীভূত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

সর্বশেষ - বিভাগ

আপনার জন্য নির্বাচিত

বিবিসির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার হুমকি ট্রাম্পের

শিবগঞ্জে বাইসাইকেল, হুইল চেয়ার ও সেলাই মেশিন বিতরণ।

চার ছাত্র সংসদের বিবৃতি: আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে দেশব্যাপী চিরুনি অভিযান চালাতে হবে

ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে মন্ত্রিত্ব না দেওয়ায় ভোলাবাসীর ক্ষোভ ও উন্নয়ন অনিশ্চয়তা।

কোনো দলের স্বার্থ বাস্তবায়ন অন্তর্বর্তী সরকারের কাজ নয়

যারা গণভোট নিয়ে টালবাহানা করছেন তারা পালাবেন কোথায়?

ওটিটিতে জয়া আহসানের জোড়া ধামাকা

ভার্মি কম্পোস্টে নতুন সম্ভাবনার দুয়ার খুললেন ভোলার তরুণী।

শিবগঞ্জের মতবিনিময় সভায় নিজামুল হক রানা বলেন বাল্যবিয়ের প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে আরও আট শতাধিক রোগী